ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জননিরাপত্তায় কাতারের কঠোর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে কঠোর অবস্থান নিয়েছে কাতার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের কেবল সরকারি ও অনুমোদিত সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
সোমবার (২ মার্চ) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যাচাইবিহীন তথ্য প্রচার বা প্রকাশ আইন লঙ্ঘনের শামিল। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ঘটনার স্থানে ভিড় জমানো, সেখানে যাওয়ার চেষ্টা করা কিংবা চলমান পরিস্থিতি নিয়ে ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রচার করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব কাজ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ শুধু তদন্ত বা উদ্ধার কার্যক্রম ব্যাহতই করে না, বরং সাধারণ মানুষের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে।
এই পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশটির সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল