ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের জন্য সরকারকে সহায়তা করার আহ্বান পার্বত্য উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দেশের আগামী নির্বাচনের সুষ্ঠু আয়োজনে সরকারকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার নির্বাচনের জন্য কাজ শুরু করেছে এবং ইতোমধ্যে নির্বাচনের একটি মাস নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে এবং দেশের মানুষের মূল্যবোধ ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে রাঙামাটির মোনঘর মঠে আয়োজিত প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমার জন্য আগামী বছর থেকে একদিনের সরকারি ছুটির দাবি জানান। তিনি বলেন, এবার প্রথমবারের মতো এই "জাতীয় কঠিন চীবর দান" অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং তিনি আশা করেন যে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এর মাধ্যমে পাহাড় ও সমতলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ। মোনঘরের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এই চীবর দান অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় তিন শতাধিক ভান্তে উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা শেষে চীবর উৎসর্গ করা হয় এবং অনুষ্ঠানে আগত ভিক্ষু সংঘের হাতে অতিথি ও পুণ্যার্থীরা চীবর তুলে দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়