ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বলিউড এখনও সংগঠিত নয়: দীপিকা
বিনোদন ডেস্ক: মাতৃত্বকালীন সময়েও নিজের কর্মজীবনের ভারসাম্য রাখতে চাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কাজের সময়সীমা আট ঘণ্টায় সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ (সিকুয়েল) ছবির প্রজেক্ট থেকে তাকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই তাকে ‘অপেশাদার’ বলে কটাক্ষ করা হয়। তবে এতদিন নীরব থাকা দীপিকা এবার মুখ খুলেছেন এবং সরাসরি বলিউডের দ্বিচারিতা ও পুরুষতান্ত্রিক মানসিকতাকে চ্যালেঞ্জ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পদ্মাবত’ খ্যাত এই অভিনেত্রী বলেন, একজন নারী হিসেবে কাজের সময় নির্ধারণ করলেই তাকে অপেশাদার বলা হয়। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে একচুলও সরব না। আমি আট ঘণ্টাই কাজ করব—যে যা বলুক।
দীপিকার দাবি, বলিউডে পুরুষ অভিনেতাদের জন্য আলাদা মানদণ্ড তৈরি করা আছে। “অনেক পুরুষ তারকা আছেন যারা কখনও আট ঘণ্টার বেশি শুটিং করেন না, এমনকি সপ্তাহান্তেও কাজ করেন না। কিন্তু তাদের ক্ষেত্রে কেউ কিছু বলে না। অথচ একজন নারী একটু নিজের সময় চাইলে সেটাই সমালোচনার বিষয় হয়ে যায়, বলেন দীপিকা।
তিনি আরও বলেন, ভারতীয় চলচ্চিত্র জগতকে আমরা ইন্ডাস্ট্রি বলি ঠিকই, কিন্তু বাস্তবে তা এখনো পুরোপুরি সংগঠিত নয়। আমি আগে কখনও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি, কারণ আমি নীরব থেকে লড়াই করতে পছন্দ করি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি