ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
চাকরির নিশ্চয়তা ও বেতন দাবিতে আউটসোর্সিং কর্মীদের মহাসমাবেশ
নিজস্ব প্রতিবেদক: ঠিকাদারি প্রথা বাতিল, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের চাকরির নিশ্চয়তা, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মহাসমাবেশ করেছে ডিপিডিসি আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।
শনিবার (১১ অক্টোবর) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিশেষ অতিথির বক্তব্যে জানান, গত রাতে (শুক্রবার) এই আন্দোলনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যা কোনোভাবেই ঠিক নয়। তিনি অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।
সাকি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আউটসোর্সিংয়ের জন্য একটি নীতিমালা তৈরি করেছে, যেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাউকে ছাঁটাই করা যাবে না বলে উল্লেখ আছে। অথচ গত কয়েক মাসে অনেককে ছাঁটাই করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেককে ছাঁটাই করা হয়েছে। সরকারের নীতিমালা অনুসরণ না করার দায় সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আউটসোর্সিং কর্মীরা বেতন না পাওয়ায় পরিবার চালাতে কষ্ট হচ্ছে। তারা নিয়মতান্ত্রিকভাবে রাস্তায় নেমেছেন, যা কোনো ষড়যন্ত্র নয়। তিনি আন্দোলনকারীদের কোনো স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত না হতে সতর্ক করেন। সাকি উল্লেখ করেন, সরকার আন্দোলন স্থগিত করলে দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিয়েছে। যেহেতু কর্মীরা সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছেন, সরকার যেন দ্রুত তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন করে। অন্যথায় তারা বাড়িতে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর