ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো অনৈতিক: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোট চাওয়া অনৈতিক ও বিভ্রান্তিকর এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট চাইছে, যা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী।”
শনিবার (১১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় এ্যানি বলেন, “কোনো দল ইসলামের নামে রাজনীতি করে স্বর্গের গ্যারান্টি দিতে পারে না। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া, কোরআন তেলাওয়াত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই একজন মুসলমানের পরিত্রাণ সম্ভব।”
মাদকবিরোধী অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, “যারা মাদক কারবারে জড়িত, তারা এখনই স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবো।”
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাফিজ উল্লাহ, বেলাল হোসেন, এম.এ ইউসুফ ভূঁইয়া, সাবেরা আনোয়ার, সুমী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, যুবদল নেতা আব্দুল মুকিত সোহেল, আব্দুল খালেক ও ছাত্রদল নেতা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ধারাবাহিক পতনে বড় ধসের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার