ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ‘শরৎ উৎসব’ স্থগিত: চারুকলা ডিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত শরৎ উৎসব আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজকদের একজন ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
শুক্রবার (১০ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর ধরে চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব আয়োজন করে আসছে। ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলা ১৪৩২ সালের শরৎ উৎসব আয়োজনের জন্য ১০ অক্টোবর বকুলতলার ব্যবহার অনুমতি চেয়ে তারা আবেদন জানিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে থাকে। তাই অনুষদ কর্তৃপক্ষ এই আবেদনের অনুমোদন দিয়েছিল।
তবে ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পী সমাজ আয়োজকদের একজনের ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে অনুষ্ঠানটি বন্ধ করার দাবি জানিয়ে অনুষদকে একটি আবেদন পাঠায়।
এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে উৎসব আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১১ অক্টোবর (শনিবার) অনুষদের শিক্ষকরা সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট ব্যক্তির ফ্যাসিবাদের সম্পৃক্ততা ও অন্যান্য বিষয় খতিয়ে দেখবেন। পরবর্তী সময়ে উৎসব আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)