ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুয়েত বিমানবন্দরে ড্রোন হা-ম-লা, ৪ বাংলাদেশি প্রবাসী আহত
নিজস্ব প্রতিবেদক: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় অন্তত চারজন বাংলাদেশি প্রবাসী কর্মী আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংঘটিত এই হামলায় বিভিন্ন দেশের মোট ১২ জন আহত হন। আহত বাংলাদেশিরা সবাই বিমানবন্দরে কর্মরত ছিলেন।
রোববার (১ মার্চ) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও কুয়েত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেন।
বাংলাদেশ দূতাবাস ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন:
১. আমিনুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং উন্নত চিকিৎসার জন্য ‘স্কিন গ্রাফটিং’ প্রয়োজন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
২. রকিবুল ইসলাম: পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার আঘাত সামান্য।
৩. মাসুদুর রহমান: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা। তার আঘাতও সামান্য।
৪. দুলাল মিয়া: কুমিল্লার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা। তিনিও সামান্য আহত হয়েছেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে তিনজন বর্তমানে আশঙ্কামুক্ত। তবে আমিনুল ইসলামের চিকিৎসা বিশেষ নজরদারিতে চলছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব বা যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং স্থানীয় সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত