ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরণের লিখিত পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকায় স্থাপন করা হয়েছে। পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রার্থীরা অংশ নিচ্ছেন, যারা সরাসরি এমসিকিউ টাইপের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পিএসসি জানিয়েছে, এই বিশেষ পরীক্ষায় ৩ লাখ ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ৬৮৩টি শূন্যপদের জন্য গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ বিসিএসের মতো প্রিলিমিনারি পরীক্ষা ছাড়াই সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হবে ৬৫৩ জনকে। পাশাপাশি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদ পূরণ করা হবে। সর্বাধিক শূন্যপদ বাংলা বিভাগে রয়েছে ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞান ৫৫টি, ইংরেজি ৫০টি, অর্থনীতি ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়ার তথ্য অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশের পর ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ