ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এবার শাহরুখ খানকে কড়া ভাষায় আক্রমণ পরিচালকের
বিনোদন ডেস্ক: বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ এবার তারকা অভিনেতা শাহরুখ খানকে কড়া ভাষায় আক্রমণ করে তাকে দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ এবং দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’—এই দুটি নামের বিশ্লেষণ টেনে অভিনব এই বিতর্কিত মন্তব্য করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, "শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম জান্নাত। আর মুম্বাইয়ের বাড়ির নাম মান্নাত। এর অর্থ কী? অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। এই দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে আপনি কী করছেন?"
অভিনব শাহরুখের সাম্প্রতিক একটি চলচ্চিত্রের সংলাপের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন, "শাহরুখের ছবিতে সংলাপ রয়েছে, 'ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।' এই ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভালো কথা বলেন। কিন্তু ওর উদ্দেশ্যও মোটেই ভালো নয়।"
অভিনবের এমন মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, অভিনব কাশ্যপ কাজ না পেয়ে তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন। উল্লেখ্য, এর আগে অভিনব কাশ্যপ অভিনেতা সালমান খানকেও আক্রমণ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান