ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
লতা মঙ্গেশকরের স্মৃতিতে তৈরি হচ্ছে বিশ্বমানের হাসপাতাল
বিনােদন ডেস্ক: উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের স্মৃতিকে চিরস্থায়ী করার উদ্দেশ্যে পুনের নান্দোশিতে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ) ঘোষণা করেছে, হাসপাতালটি এক হাজার শয্যাবিশিষ্ট হবে এবং এশিয়ার অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের নামকরণ করা হবে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’।
লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর দেশটির গণমাধ্যমকে জানান, “আমরা অনুমতির অপেক্ষায় আছি এবং আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।”
এর আগে গায়িকার ৯৬তম জন্মবার্ষিকীতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তার ভাই, বিশিষ্ট সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর। পুনেতে জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।”
হাসপাতালটি ৪০ একর জমির ওপর নির্মিত হবে। বর্তমানে প্রস্তাবটি ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ইএই্চপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে