ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাসাবাড়ির জন্য পাইপলাইনে গ্যাস দেওয়ার যুগ শেষ: জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশে গ্যাস সংকটের বাস্তবতা তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পাইপলাইনের মাধ্যমে আর কোনো দিন বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাসাবাড়ির জন্য পাইপলাইনে গ্যাস সরবরাহের যুগ শেষ হয়ে গেছে। এখন আমাদের নিজস্ব গ্যাসের মজুত অনেক কমে এসেছে। বর্তমানে বিদেশ থেকে প্রতি ইউনিট গ্যাস ৬০-৬৫ টাকায় আমদানি করতে হচ্ছে। এত ব্যয়বহুল গ্যাস বাসাবাড়িতে সরবরাহ করা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে সীমিত পরিসরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। তবে গৃহস্থালি পর্যায়ে এখন থেকে এলপিজি সিলিন্ডার-ই হবে প্রধান বিকল্প। মানুষকে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হতে হবে, যোগ করেন তিনি।
মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সরকার এলপিজি সরবরাহ আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও প্রকৌশল বিভাগকে জনগণের মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের