ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে চাই: এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান সতর্ক করে বলেছেন, এই লক্ষ্য অর্জনে কোনো ধরণের অবহেলা বরদাশত করা হবে না।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে এই সভায় অংশ নেয় ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) শীর্ষ নেতারা।
সভায় বিদেশি বিনিয়োগকারীরা রাজস্ব প্রদানের ক্ষেত্রে মাঠ পর্যায়ে যেসব জটিলতার মুখোমুখি হন, সেসব খোলাখুলিভাবে তুলে ধরার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। একই সঙ্গে সাংবাদিকরা উপস্থিত থাকায় বক্তব্যের সময় তা মাথায় রাখার পরামর্শও দেন তিনি।
মাঠ পর্যায়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আইনের ব্যাখ্যা দেওয়ার পরও যদি কোনো কর্মকর্তা ভ্যাট আদায়ে অন্যায় করেন, তাহলে তার নির্দেশ মানার প্রয়োজন নেই। প্রয়োজনে তার বিরুদ্ধে অভিযোগ জানান।”
আবদুর রহমান খান জোর দিয়ে বলেন, এনবিআরের মূল লক্ষ্য শুধু রাজস্ব আদায় নয়, বরং একটি সহায়ক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। এই বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি সতর্ক করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের