ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অর্গানিক ফ্রেমওয়ার্ক উদ্ভাবনে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
ডুয়া ডেস্ক: এই বছর রসায়নের ক্ষেত্রে নোবেল বিজয়ী হয়েছেন তিনজন বিজ্ঞানী, যাদের কাজ বৈজ্ঞানিক জগতের দিগন্ত বিস্তৃত করেছে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি তাদের নাম ঘোষণা করেছে। বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, এ তিনজন ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’ (MOFs) নামের নতুন আণবিক কাঠামো উদ্ভাবনের জন্য এ বছর রসায়নে নোবেল পেয়েছেন। এই কাঠামোর মাধ্যমে গ্যাস এবং রাসায়নিক পদার্থকে নিয়ন্ত্রণ, সঞ্চয় ও দ্রুত বিক্রিয়ার সুবিধা পাওয়া যায়। বিশেষ করে, মরুভূমি থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড আটকানো এবং বিভিন্ন বিষাক্ত গ্যাস সুরক্ষিতভাবে সংরক্ষণ করা সম্ভব।
নোবেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই কাঠামো বৃহৎ পরিসরে স্পেসসহ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে রাসায়নিক পদার্থের চলাচল সহজ ও কার্যকর হয়েছে। বিজ্ঞানীরা এটি ব্যবহার করে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ত্বরান্বিত করার সুযোগও পেয়ে থাকেন।
রসায়নে মোট ১১৬ বার নোবেল প্রদান করা হয়েছে। এই পুরস্কারে বয়সের রেকর্ডে, ২০১৮ সালে ৯৭ বছর বয়সে জন বি গুডএনাফ সবচেয়ে বয়স্ক এবং ১৯৩৫ সালে ৩৫ বছর বয়সে ফেদ্রিক জোলিয়েট সবচেয়ে কম বয়সে বিজয়ী হয়েছিলেন।
১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এটি সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নামকরণ করা হয়েছে। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন এবং তার বিশাল সম্পদ থেকে উইল করে যান যে, প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পুরস্কার দেওয়া হবে। ১৯৬৯ সালে অর্থনীতি বিভাগও এই ৫টির সঙ্গে যুক্ত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত