ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ–সৌদি চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্কের পর এবার প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও সৌদি আরব। সোমবার সৌদির রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এ চুক্তি দুই দেশের শ্রমবাজার সহযোগিতায় নতুন অধ্যায় রচনা করেছে।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ বিন সোলাইমান আল-রাজী নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়বে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি সইয়ের আগে সৌদি মন্ত্রী ও আসিফ নজরুলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে আসিফ নজরুল ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তাদের ওপর রাখার আহ্বান জানান, পাশাপাশি দেশে ফেরার ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের বিষয়টিও জোর দিয়ে তুলে ধরেন।
সৌদি মন্ত্রী এসব ইস্যুর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে সৌদি আরবে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ হয়ে আসলেও এ ধরনের সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি এর আগে হয়নি। ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাইসংক্রান্ত দুটি বিশেষ চুক্তি সই হয়েছিল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের কর্মকর্তারা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’