ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫দিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
বুধবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক পূর্বাভাসে জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের আভাস নেই।
শুক্রবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১১ অক্টোবর) পর্যন্তও একই ধরণের বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (১২ অক্টোবর) থেকে খুলনা বিভাগের কিছু অংশে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার কারণে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা