ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভিন্নধর্মী রূপে দেখা গেল রণবীর-দীপিকাকে
বিনোদন ডেস্ক: বলিউড তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে সম্প্রতি এক ভিন্নধর্মী ও নতুন রূপে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। দীপিকা হিজাব পরেছেন এবং রণবীরকে লম্বা দাড়িতে শেখদের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যাচ্ছে। এই নতুন সাজপোশাক দেখে নেটিজেনরা কৌতূহল প্রকাশ করার পাশাপাশি আবেগাপ্লুত হয়ে প্রশংসা করেছেন।
জানা গেছে, এই তারকা দম্পতি সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা ও রণবীর শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের ঘুরে দেখাচ্ছেন। বিশেষত, মেয়ে দুয়ার জন্মের পর এটিই এই দম্পতির প্রথম একসঙ্গে কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানাতেই দীপিকা পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নিয়েছেন।
অভিনেত্রীর নতুন এই রূপ দেখে তার ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, "মাশাআল্লাহ, অপূর্ব লাগছে," আবার কারো কারো মতে, "হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।" সবমিলিয়ে, রণবীর-দীপিকার নতুন এই লুক এখন নেটদুনিয়ায় রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
যদিও এই তারকা দম্পতির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলে জানা গেছে। দীপিকা একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন, অন্যদিকে গত দু'বছরে রণবীরের হাতেও তেমন উল্লেখযোগ্য কোনো ছবি নেই, যদিও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এমন কঠিন বা ব্যস্ত সময়ের মাঝেই এই ভিন্নধর্মী লুক দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা