ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশীয় বীমা কোম্পানির কভারেজে রপ্তানির নতুন দিগন্ত
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: রপ্তানি প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় বীমা কোম্পানির কভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে পণ্য রপ্তানি করা যাবে— এমন সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (০৭ অক্টোবর) জারি করা নতুন এক সার্কুলারে ব্যাংকগুলোকে স্থানীয় বীমা কোম্পানি থেকে পেমেন্ট রিস্ক কভারেজ বা পেমেন্ট আন্ডারটেকিং গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে শুধুমাত্র বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট আন্ডারটেকিংয়ের মাধ্যমেই ওপেন অ্যাকাউন্টে রপ্তানি করা যেত। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী এখন দেশীয় বীমা কোম্পানির মাধ্যমেও একই পদ্ধতিতে রপ্তানি সম্ভব হবে— যা রপ্তানিকারকদের জন্য এক বড় স্বস্তির খবর।
নতুন নীতিমালায় বলা হয়েছে, দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যু করা বৈদেশিক মুদ্রাভিত্তিক বীমা পলিসির আওতায় ওপেন অ্যাকাউন্ট রপ্তানি পরিচালনা করা যাবে। তবে রপ্তানি আয় দেশে প্রত্যাবসিত না হলে বীমা দাবি অবশ্যই বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে।
এছাড়া, প্রয়োজনে দেশীয় বীমা কোম্পানিগুলো বিদেশ থেকে পুনর্বীমা (রিইনশিওরেন্স) নিতে পারবে। আর স্থানীয় বীমা কভারেজের ভিত্তিতে ব্যাংকগুলো সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং বা রপ্তানি-পরবর্তী অর্থায়নও করতে পারবে।
ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই নীতিগত পরিবর্তন দেশের রপ্তানিকারকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে, বাণিজ্যিক অর্থায়নে নমনীয়তা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা করার সক্ষমতা আরও জোরদার হবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে