ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
“জামায়াতের জোটে বিএনপির কোনো উদ্বেগ নেই”
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী যে কোনো দল বা সমষ্টিগত রাজনৈতিক দল মানুষের সমর্থন-গ্রহণযোগ্যতার মধ্যে থেকে রাজনীতি করতে পারে এবং এতে কোনো সমস্যা বা উদ্বেগের কারণ নেই।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামী বিএনপির বিরোধী কোনো জোট গঠনের ইঙ্গিত দিয়েছে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে তারেক রহমান বলেন, নির্বাচনে আলাদা প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই। তিনি উল্লেখ করেন, বিএনপি আগেও প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নির্বাচন করেছে এবং সবসময় নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিযোগিতা করেছে।
তারেক রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী একসময় বিএনপির মিত্র হলেও স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে তাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিএনপি নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে। তবে তিনি বলেন, ৭১ সালের কোনো রাজনৈতিক দলের বিতর্কিত ভূমিকার জবাব দিতে সেই দলকেই হবে, এবং অন্য দলের পক্ষ থেকে তা দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, “২০২৪ সালে স্বৈরাচারের সময় যারা হত্যাকাণ্ড ও লুটপাট করেছে, তারা নিজেরাই জবাব দেবে। ঠিক একইভাবে ৭১ সালের বিতর্কিত ঘটনার জন্যও সেই দলের দায়িত্ব রয়েছে। আমার দায়িত্ব নয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের