ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নির্বাচন নিয়ে যা জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশকের পর মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন। লন্ডন থেকে বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি তার দেশে প্রত্যাবর্তন, দলের নির্বাচন কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও নেতাকর্মীদের বিচার, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনে দল এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচন দাবি করেছে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশের জনগণ তাদের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি থেকে বঞ্চিত হয়েছেন। এর ফলে বেকারত্ব, দরিদ্রতা বেড়েছে, শিক্ষা, চিকিৎসা ও কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যত দ্রুত নির্বাচন হবে, জনগণ তাদের অধিকার ফিরে পাবে এবং দেশের স্থিতিশীলতা দ্রুত ফিরে আসবে।
তারেক রহমান আরও বলেন, নির্বাচিত সরকার জনগণের চাহিদা অনুযায়ী ধাপে ধাপে সমস্যার সমাধান করবে। তিনি বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান হবে না, তবে নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে দেশ উন্নতির পথে যাবে। তিনি সরকারের ওপর আস্থা প্রকাশ করে বলেন, আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হয়েছিল, এখন ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
নির্বাচনকৌশল সম্পর্কে তিনি জানান, বিএনপি এককভাবে বা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে তা পরিস্থিতি ও পরামর্শের ওপর নির্ভর করবে। তারেক রহমান বলেন, ৬৪টি রাজনৈতিক দল বিভিন্ন সময়ে আন্দোলনে অংশ নিয়েছে। বিএনপি চেষ্টা করছে সবার মতামত নিয়ে রাজপথে আন্দোলন এবং রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিতে। তিনি যোগ করেন, সকলকে সঙ্গে নিয়ে একটি সংহত রাষ্ট্র গঠন করা তাদের লক্ষ্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর