ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আমিরাত ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি কিনবে সরকার
ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ওসিঙ্গাপুর থেকে দুইটি কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য অনুমোদন দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। এই আমদানির মোট ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৪৬ টাকা।
আজ ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রথম কার্গোটি (০৬-০৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৪.৪৪৫০ মার্কিন ডলার মূল্যে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মোট ব্যয় হবে ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকা।
দ্বিতীয় কার্গোটি (১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৩.৮২৪৭ মার্কিন ডলার মূল্যে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মোট ব্যয় হবে ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার