ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তোফায়েল আহমেদের ফের মুত্যুর গুজব
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন (ক্রিটিক্যাল) বলে জানিয়েছেন তাঁর মেয়ের জামাই ও চিকিৎসক ডা. তৌহিদুজ্জামান।
স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিকও সংবাদ মাধ্যমকে তোফায়েল আহমেদের সংকটাপন্নের কথা নিশ্চিত করেছেন।
শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর তিনি সংবাদ মাধ্যমকে জানান, “রাত ৮টার দিকে ওনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল; রক্তচাপ ও পালস নেমে গিয়েছিল। পরে তা কিছুটা স্থিতিশীল হয়। তবে আগের তুলনায় অবস্থার অবনতি হয়েছে। এখনো তিনি জীবিত আছেন।”
এদিকে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ছে। শনিবার রাতেও এমন গুজব ছড়ালে হাসপাতালে উপস্থিত তাঁর সাবেক ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন। কোনো পরিবর্তন হলে পরিবার থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
এর আগে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে ভুলবশত তাঁর মৃত্যুর একটি পোস্ট শেয়ার করা হয়, যা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। ঘটনাটিকে ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেছেন তাঁর স্বজনেরা।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল