ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
২০২৬ সালের রমজান শুরুর তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
ডুয়া ডেস্ক: আগামী ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে ধারণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির হিসাব অনুযায়ী, এ বছর রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে রমজানের চাঁদ আকাশে উঠবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই তা অস্ত যাবে। ফলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজানের সঠিক শুরুর দিন চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। রোজার শুরুর দিকে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আবুধাবিতে সিয়ামের সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাস শেষে তা বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে।
আল জারওয়ান আরও জানান, এ সময়ে দিনের আলোর দৈর্ঘ্যও কিছুটা বাড়বে। শুরুতে দিনের আলো থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট, যা রমজান শেষে পৌঁছাবে ১২ ঘণ্টা ১২ মিনিটে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ