ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জুবিন ইস্যুতে সহশিল্পী গ্রেপ্তার
বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে আটক করা হলো।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নেওয়ার পর একটি পার্টিতে যোগ দেন জুবিন গার্গ। সেখানে স্কুডাইভিং করার পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোস্বামী ও অমৃতপ্রভা। ভিডিও ফুটেজে দেখা যায়, গোস্বামী জুবিনের খুব কাছেই সাঁতার কাটছিলেন এবং সেই দৃশ্য ধারণ করছিলেন অমৃতপ্রভা। প্রায় ছয় দিন জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত ১ অক্টোবর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসব আয়োজক কমিটির ম্যানেজার শ্যামকানুকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)