ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অশ্বিনের চমক, নিলামে দলই পেলেন না
স্পোর্টস নিউজ :ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) ২০২৫-এর নিলামে সবচেয়ে আলোচিত নাম ছিলেন ভারতের সাবেক অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছয় অঙ্ক ছোঁয়া সর্বোচ্চ ভিত্তিমূল্য—১ লাখ ২০ হাজার মার্কিন ডলার নিয়ে নিলামে উঠেছিলেন তিনি। তবে প্রত্যাশার বিপরীতে কোনো দলই আগ্রহ দেখায়নি, অবিক্রীতই থেকে গেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বর্তমান ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ এখন তারকাদের সবচেয়ে বড় মঞ্চ। জাতীয় দলের তুলনায় কম পরিশ্রমে বেশি আয়ের সুযোগ থাকায় অনেক তারকাই ঝুঁকছেন এসব লিগের দিকে। সেই ধারাতেই গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ৩৯ বছর বয়সী অশ্বিন। লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পথ খুলে দেওয়া।
প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে। তাই এবারের নিলামে নাম দেন তিনি। নিলামের আগে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু শুরুতেই ঘটে চমক—একটি ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ দেখায়নি এই অফ-স্পিনিং গ্রেটের প্রতি।
আইএল টি-টোয়েন্টি ২০২৫ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?