ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের শিক্ষা খাতে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নির্দেশনার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা খাতে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নির্দেশনার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পরিচালনা পর্ষদের পরিবর্তে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি নতুন সুপারিশ কমিটি শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগের সুপারিশ করবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব স্কুল ও কলেজে গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ইউনিট গঠন, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের নিয়মিত সভা আয়োজনের পাশাপাশি ত্রৈমাসিক ও বার্ষিক রিপোর্ট নির্ধারিত সময়ে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও, শিক্ষাঙ্গনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে গার্ল গাইডস ও রেঞ্জারদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার এবং তাদের কাছ থেকে আদায় করা ফি কেবল গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রমে ব্যয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার চেক বিতরণের নির্দেশ দিয়েছে মাউশি। আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস, জেলা শিক্ষা কর্মকর্তা এবং তাদের প্রতিনিধিদের চেক গ্রহণ ও হস্তান্তরের বিস্তারিত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। অধিদপ্তর থেকে চেক গ্রহণের সাত কর্মদিবসের মধ্যে তা সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিস এবং অন্যান্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর সম্পন্ন করতে হবে। চেক গ্রহণ ও হস্তান্তরের সময় রেভিনিউ স্ট্যাম্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত