ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
'জুলাই সনদ' বাস্তবায়নে গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: 'জুলাই সনদ' বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণ এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ ও আরও পাঁচটি বামপন্থী দল একটি অনানুষ্ঠানিক বৈঠক করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
বৈঠক থেকে জানানো হয় যে, 'জুলাই সনদ'-এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানৈক্য দূর করে বৃহত্তর ঐকমত্য তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো মতবিনিময় করছে। এরই ধারাবাহিকতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে নেতারা চলমান রাজনৈতিক সংকট ও এর সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিচার বিভাগীয় সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচনের পথরেখা নিয়েও তারা আলোচনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত