ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ৭ খাত
নিজস্ব প্রতিবেদক : আজ (২৯ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯.৭৭ পয়েন্টে। আর টাকার অংকে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ১৫ লাখ টাকা বেশি। এই লেনদেন বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে ৭ খাতের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- বস্ত্র, ওষুধ ও রসায়ন, ব্যাংক, প্রকৌশল, তথ্য প্রযুক্তি, লাইফ ইন্স্যুরেন্স এবং কাগজ ও প্রকাশনা খাত। আজ ডিএসইতে এই ৭ খাতে ৩৮৭ কোটি ২৯ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ৩৫.৩৮ শতাংশ।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। এই খাতে আজ ৯১ কোটি ১০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৬ শতাংশ। আর আগের দিনের তুলনায় বেড়েছে ২ কোটি ৯০ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে আজ ৮৬ কোটি ৩০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৫.১৫ শতাংশ। আর আগের দিনের তুলনায় বেড়েছে ১৫ কোটি ৬০ লাখ টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক খাতে। এই খাতে আজ ৬২ কোটি ৯০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১১.০৪ শতাংশ। আর আগের দিনের তুলনায় বেড়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা।
অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে ৫৪ কোটি ৪০ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ৩৫ কোটি ৩৯ লাখ টাকা, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩৪ কোটি ১০ লাখ টাকা এবং কাগজ ও প্রকাশনা খাতে ২৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে