ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিষ্পত্তির সময়সীমা নতুন করে নির্ধারণ করেছে। গত ২৫ সেপ্টেম্বরের এমপিও সভার সুপারিশ অনুযায়ী এই নতুন সময়সূচি কার্যকর হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সই করা স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানদেরকে প্রতিটি বিজোড় মাসের (যেমন জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর) শেষ দিনের মধ্যে অনলাইনে এমপিও আবেদন পাঠাতে হবে। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিটি জোড় মাসের ৫ তারিখের মধ্যে প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে প্রতিটি জোড় মাসের ১২ তারিখ পর্যন্ত।
পরবর্তী ধাপে, আঞ্চলিক পরিচালক বা উপপরিচালকরা প্রতিটি জোড় মাসের শেষ দিনের মধ্যে আবেদনগুলো যাচাই-বাছাই করে ইএমআইএস সেলে পাঠাবেন। সবশেষে, মাউশির সংশ্লিষ্ট শাখা প্রতিটি বিজোড় মাসের ৩ তারিখের মধ্যে আবেদনগুলো পুনঃযাচাই করে এমপিও সভা আহ্বান করবে এবং একই দিনে সভা অনুষ্ঠিত হবে।
এই নির্দেশনা দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে, যাতে নতুন সময়সূচি অনুযায়ী এমপিও আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া সুষ্ঠু ও সময়বদ্ধভাবে সম্পন্ন হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়