ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নতুন লোগো প্রকাশের পরই সরিয়ে ফেলল জামায়াত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের কার্যালয়ে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি এবং দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং-এর সঙ্গে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন উভয়পক্ষ বাংলাদেশের ও ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুক্ত ও আন্তরিক আলোচনা করেন।
গতকাল রবিবার একই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের বৈঠকের ছবি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। ওই ছবিতে জামায়াতের নতুন লোগোও প্রকাশ্যে আসে, যা পরে দল সরিয়ে ফেলে। আজকের ছবিতে নতুন লোগোর জায়গা ফাঁকা থাকলেও সোনালি অক্ষরে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ অংশটি অপরিবর্তিত রয়েছে।
জামায়াত ইসলামীর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লোগোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে কয়েকটি লোগো ট্রায়াল পর্যায়ে রয়েছে। শীঘ্রই একটি চূড়ান্ত লোগো নির্বাচন করে দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হবে।
গতকাল প্রকাশিত লোগোতে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য এবং কলম ব্যবহৃত হয়েছে, যা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ডের রূপে প্রকাশ পেয়েছে। গ্রন্থের দুই প্রান্ত থেকে অর্ধ পরাবৃত্ত তৈরি করা হয় এবং সোনালি অক্ষরে দলটির নাম লেখা হয়েছে, যা আরবি ও ইংরেজিতেও তুলে ধরা হয়েছিল।
এদিকে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের বৈঠক অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)