ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
২৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এমপিও ঝুঁকিতে
নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে শূন্যপদ সংক্রান্ত ভুল চাহিদা দেওয়ায় ২৪৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এনটিআরসিএ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সর্বোচ্চ তিন মাসের এমপিও স্থগিত করার প্রস্তাব করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক সূত্র জানায়, বারবার নির্দেশনা দেওয়ার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শূন্যপদের তথ্য সঠিকভাবে দাখিল করেনি। ফলে অনেক প্রার্থীকে নিয়োগ সুপারিশে অন্তর্ভুক্ত করা যায়নি এবং প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, ‘এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। ভুল চাহিদা দেওয়া প্রধানদের এমপিও নীতিমালা অনুযায়ী স্থগিত করা হতে পারে। তবে চূড়ান্ত সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।’
এর আগে এনটিআরসিএ জানিয়েছে, ৪০১টি শূন্যপদের জন্য ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও গভর্নিং বডির সদস্যরা ভুল তথ্য প্রদান করেছেন। এর কারণে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
৬ষ্ঠ নিয়োগ সুপারিশের পূর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদ সংক্রান্ত অনলাইন তথ্য সংগ্রহ করা হয়। মাউশি কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক যাচাই না হওয়ায় প্রার্থীদের আবেদন গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এমন জটিলতা এড়াতে, শূন্যপদের সঠিক তথ্য নির্ধারিত সময়ে প্রেরণ ও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?