ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
সীমান্ত পরিস্থিতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক : সীমান্তে কোন উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। এসময় সীমান্ত বিষয়ে আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিং-এ আলোচনা হবে বলেও জানান তিনি।
পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্তের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের তদন্ত পুলিশই করবে। অন্য কোনো সংস্থার করার কোনো স্কুপ (সুযোগ) নেই। বিশেষ ট্রাইব্যুনালে পুলিশই তদন্ত করে, অন্য কোনো বাহিনী না।’
সভায় কৃষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে বলব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আর যেসব ডিলার এদের সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে। দেশের প্রাণ কৃষকরাই। তারা সবাই সার পাবেন এবং ন্যায্যমূল্যেই পাবেন।’
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সব পুলিশ ইউনিট, র্যাব-১৪, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ