ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ঘুষের টাকা নেওয়ার সময় পাসপোর্ট কর্মকর্তা গ্রেপ্তার
ডুয়া ডেস্ক : দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘুষের টাকা নেওয়ার সময় ৫০ হাজার টাকাসহ পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক মহাপরিচালক জনান, গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামের একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফি'র অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন।
এই বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।
দুদকের এই কর্মকর্তা জানান, পরবর্তী সময়ে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
এরপর আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ