ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পুবালি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুবালি ব্যাংক পিএলসি’র ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিএসইসি’র ৯৭৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ।
বন্ডটির ধরন হবে আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডিমেবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ড। এতে কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেট + ৩ শতাংশ কুপন মার্জিন। এটি কেবল প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে তোলা অর্থ ব্যবহার করা হবে পুবালি ব্যাংকের টিয়ার-টু মূলধনভিত্তি (Tier-2 Capital Base) শক্তিশালী করতে। যা আন্তর্জাতিক মানদণ্ড বেসেল-৩ পূরণে সহায়ক হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। অনুমোদিত এই বন্ডটি পরবর্তীতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)-তে তালিকাভুক্ত করা হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর