ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ভোজ্যতেলের দাম বাড়াতে রাজি নয় সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকার ভোজ্যতেল (সয়াবিন ও পামওয়েল) এর দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।
সোমবার (২২ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও তা হয়নি। সভায় সরকারের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সিটি, মেঘনা, টিকে গ্রুপসহ বাংলাদেশ এডিবল অয়েলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ব্যবসায়ীরা সয়াবিন ও পাম ওয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাবে আপত্তি জানিয়ে প্রতি লিটার ভোজ্যতেলের দাম সর্বোচ্চ ১ টাকা করে বাড়াতে বলেছে। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত মানতে নারাজ।
বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, কোম্পানিগুলোর দেওয়া ১০ টাকা বাড়ানোর প্রস্তাব অনেক বেশি এবং এটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ টাকা এবং পাম তেলের দাম ১৫০ টাকা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা