ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ঢামেকে আবারও ভুয়া চিকিৎসক আটক
ডুয়া ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। চিকিৎসকরা তাকে প্রতারক বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হাসপাতালটির বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলা থেকে চিকিৎসক পরিচয়দানকারী ডালিয়া (৩৫) নামের ওই নারীকে প্রথমে আনসার সদস্যরা আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
এদিন বেলা ১১টার দিকে বার্ন ইউনিট ভবনের তৃতীয় তলায় এক রোগীকে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে এসে হাতেনাতে আটক হন ডালিয়া।
বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তার বাসা কেরানীগঞ্জে। এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পান। এরপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই তাদের দূরসম্পর্কের আত্মীয় ডালিয়া সঙ্গে ছিলেন। তিনি তাদের কাছে নিজেকে চিকিৎসক পরিচয় দেন। আজকে জানতে পেরেছেন ডালিয়া চিকিৎসক নন।
তিনি বলেন, সকালে ফলোআপে আসি বার্ন ইউনিটে, সঙ্গে ছিলেন ডালিয়া। সালমা আমান চিকিৎসার বিষয়ে ইংরেজিতে একটি কথা বললে এর উত্তরে ডালিয়া ভুল বলেন। তখন তাকে ভুয়া চিকিৎসক বলে ধরিয়ে দেওয়া হয়।
তবে আটক ডালিয়া কোনো বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি কেবল সাংবাদিকদের বলেন, তিনি চিকিৎসক হিসেবে কখনোই পরিচয় দেননি। এক পর্যায়ে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, অ্যাপ্রোন পরা গলায় স্টেথোস্কোপ লাগানো এক তরুণীকে আটক করা হয়েছে। তিনি নিজে ডা. পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হননি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তার আচরণ দেখে মনে হয়েছে তিনি পেশাদার প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনানুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়া ডালিয়া নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ