ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ওমরাহ যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক
ডুয়া ডেস্ক : সৌদি আরব সরকার ২০২৫ সালের ওমরাহ যাত্রীদের জন্য ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে।
এই রোগগুলো হলো- মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।
সোমবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, এই ৫টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজযাত্রীদের জন্য আবশ্যিক।
এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা বিশেষ ভাবে বাধ্যতামূলক।
পাশাপাশি ধনুষ্টংকার, হাম এবং অন্যান রোগের টিকার ডোজও সম্পূর্ণ করা ওমরাহে আসার জন্য বলা হয়েছে যাত্রীদের।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ যাত্রীদের সবাইকে টিকা সংক্রান্ত সনদ নিজের সঙ্গে রাখতে হবে।
এছাড়া যেসব যাত্রী দীর্ঘস্থায়ী (ক্রনিক) অসুস্থতায় আক্রান্ত, তাদেরকে টিকা সনদের পাশাপাশি নিজেদের শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে। সূত্র : জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ