ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আফ্রিকা প্রবাসী প্রতিনিধি দলের সাক্ষাৎ
ডুয়া ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের প্রতিনিধি দল।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় তার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ হয়।
প্রবাসী প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেন, সিনিয়র সহ সভাপতি আনিস রহমান, সহ সভাপতি মনির হোসেন ও সদস্য হাসান।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের গার্মেন্টস পণ্যের চাহিদা অনুযায়ী পণ্যের জোগান দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় হুন্ডি কারবারি, বিমানবন্দরের দালাল, মানবপাচারকারীসহ দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সরকারকে আহ্বান জানানো হয়।
মো. তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের বিষয়গুলো নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন দপ্তরে জানাতে আগ্রহ পোষণ করেন।
উল্লেখ, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ইতোপূর্বে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ