ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ফ্ল্যাট পেলেন প্রাণ হারানো সেই সেনা কর্মকর্তার পরিবার
ডুয়া নিউজ: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের পরিবারকে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফ্ল্যাটটি পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত।
সোমবার (১৩ জানুয়ারি) সেনাসদরে আনুষ্ঠানিকভাবে এই চাবি হস্তান্তর করা হয়। যা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের প্রতি এ তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের আওতায় ২০২২ সালের ৮ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন।
গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি মোকাবিলায় যৌথবাহিনীর অভিযানের সময় তিনি নিহত হন। অভিযানে যাওয়ার সময় তিনি ডাকাতদের তাড়া করেন এবং তখন দুর্বৃত্তরা তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ