ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
৫৪ তম জন্মদিনে স্মৃতির নায়ক সালমান
বিনোদন ডেস্ক: ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়া এলাকায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। মূল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তবে চলচ্চিত্রে তিনি সালমান শাহ নামেই খ্যাতি অর্জন করেছিলেন।
অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমার আগে তিনি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আকাশ ছোঁয়া’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘ইতিকথা’ এবং বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্নের পৃথিবী’।
সালমান শাহ মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় কাজ করেন। এর মধ্যে ১৩টি সিনেমায় তিনি চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন। উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘বুকের ভেতর আগুন’।
দক্ষ অভিনয়, সুদর্শন চেহারা ও স্টাইলের জন্য রাতারাতি তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নেন। শিক্ষিত ও মধ্যবিত্ত দর্শককেও সিনেমা হলে টেনে আনেন। তার অভিনীত সব সিনেমাই ব্যবসা সফল হয়েছিল। সালমান শাহ ১৯৯২ সালে সামিরা হককে বিয়ে করেন। তবে দাম্পত্য জীবনের ৪ বছরের মাথায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ প্রয়াত হন। ঢাকার ইস্কাটনে তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বেঁচে থাকলে আজ সালমান শাহ ৫৪তম জন্মদিন পালন করতেন। মৃত্যুর ২৭ বছর পেরিয়ে গেলেও তিনি ভক্তদের মনে আজও অমলিন হয়ে আছেন।
আজকের দিনে আমরা সালমান শাহকে স্মরণ করি হৃদয়ের অন্তঃস্থল থেকে। তার অভিনয়, অনুপ্রেরণা এবং স্বপ্নের নায়কত্ব আজও আমাদের মনে অমলিন। শুভ জন্মদিন, সালমান শাহ! তুমি চিরকাল আমাদের রুপালি পর্দার স্বপ্ন ও মনে অমর থেকো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা