ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মেসি কেন মায়ামিতে ? অবসরের পথে নাকি নতুন চমক
স্পোর্টস ডেস্ক :ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছরের চুক্তি শেষ হওয়ার পর গুঞ্জন উঠেছিলো লিওনেল মেসি কি মায়ামিতে থাকবেন, নাকি অন্য কোনো ক্লাবে যাচ্ছেন। তবে মায়ামিভক্তদের জন্য সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইএসপিএন। প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন মহাতারকা মায়ামির সঙ্গে একাধিক বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন।
প্যারিস সেইন্ট জার্মেই থেকে ২০২৩ সালের জুলাইয়ে আড়াই বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেওয়া মেসি মায়ামির জন্য নতুন পরিচয় এনে দিয়েছেন। ২০১৮ সালে ক্লাবে যোগদানের পরই এমএলএসে দলের প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মায়ামির প্রথম বড় শিরোপা লীগস কাপ জেতার সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চলতি মৌসুমে ৩৮ বছর বয়সী মেসি ২১ ম্যাচে ২০ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৫৪ গোল।
মেসি ও মায়ামির মালিকপক্ষ ইতিমধ্যেই চূড়ান্ত আলোচনার শেষ পর্যায়ে পৌঁছেছেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়া মাত্র মেজর লীগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের অনুমোদনের জন্য চুক্তি পাঠানো হবে। মায়ামির পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, মেসিকে ধরে রাখা এবং এখান থেকেই অবসরের পরিকল্পনা করতে তারা সব ধরনের চেষ্টা করবেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)