ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি'র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি নেতাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই সভা হয়।
সভায় অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল।
মতবিনিময় সভায় জাপানে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও সংকট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের “জাপান-টু-বাংলাদেশ” সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এনসিপি নেতারা উল্লেখ করেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সুবিধা বহুগুণে বাড়বে।
এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা আরও সহজ করার প্রচেষ্টা চলছে।
শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গেও আলোচনা হয়। বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে পাঠানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজতর করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?