ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিবির ক্যাডারভিত্তিক সংগঠন: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ডাকসুতে শিবিরের বিজয়ের পেছনে জামায়াতের দীর্ঘদিনের পরিকল্পনা ও কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, জামায়াত-শিবির একটি সুসংগঠিত ও ক্যাডারভিত্তিক সংগঠন, যা নিজেদের ভোটকে কোনো প্রভাব দ্বারা ছেদ করতে দেয় না।
সম্প্রতি এক বেসরকারি টিভি শোতে রুমিন ফারহানা বলেন, ছাত্রশিবির গত ১৫ বছর ধরে ছাত্রলীগের ভেতরে সক্রিয় হয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে। “ছাত্রশিবির বা জামায়াতের প্রতিটি নেতা ও কর্মী দলের বাইরে কখনো যাবে না। তাদের ভোট বা সমর্থন অন্যদিকে সরানো সম্ভব নয়। তাদের এই সুসংগঠনই তাদের সফলতার মূল চাবিকাঠি,” তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জামায়াত-শিবিরের ওয়েলফেয়ার পলিটিকস কৌশলও প্রভাবশালী। বিভিন্ন হলে তারা ওয়াটার পিউরিফায়ার প্রদান করেছে, আর্থিকভাবে কম সক্ষম ছাত্রদের জন্য কোচিং সেন্টার খোলা হয়েছে। এটি কোনো সাম্প্রতিক প্রচেষ্টা নয়; বরং দীর্ঘদিন ধরে চলা পরিকল্পনার ফলাফল।
রুমিন ফারহানা আরও বলেন, রাজনৈতিক দলের ধরন পাল্টে গেছে। “রাজনৈতিক দলগুলো যদি জনগণের কল্যাণমূলক রাজনীতির দিকে ঝুঁকতে না পারে, তবে ছাত্র সংসদ, স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন—সব ক্ষেত্রেই তাদের সমর্থিত প্যানেলকে মূল্য চুকাতে হবে। নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার উদাহরণ আমাদের শেখায়, রাজনৈতিক শিফটকে ধরতে না পারলে ফলাফলের দায়ভার কঠিন হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ