ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
পুজোর আমেজে দর্শক মাতাতে জয়া আহসানের ‘ফেরেশতে’
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’ ১২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও, হল সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে গেছে। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছবিটি আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে।
পূজার আমেজে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। তিন বছর ধরে দর্শক ও সংবাদকর্মীদের কাছ থেকে 'ফেরেশতে'র মুক্তি নিয়ে নিয়মিত প্রশ্নের সম্মুখীন হতে হতো জয়াকে। অবশেষে মুক্তির নতুন তারিখ ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। গত ৭ সেপ্টেম্বর তিনি সেখানে উড়াল দেন এবং সম্প্রতি এডভেন্ট অ্যাক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন।
ব্যক্তিগত কিছু কাজ সেরে এই সপ্তাহেই ঢাকায় ফিরে ‘ফেরেশতে’র প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন এই তারকা। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমায় সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়েছে।
জয়া আহসান এই কাজকে 'ভীষণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা' বলে বর্ণনা করেছেন। তার ভাষায়, "আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।" নির্মাণের পর থেকেই ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য এটি জাতীয় পুরস্কার জিতেছে। এছাড়া, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও 'ফেরেশতে' প্রদর্শিত হয়েছিল এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।
ছবির মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, "আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে। প্রান্তিক মানুষের যে গল্প উচ্চবিত্ত সমাজ সহজে ভাবে না, সেই গল্প বলেছে সিনেমাটি।
বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি, এবার আমাদের দেশের দর্শকরা হাততালি দেবেন বলে আশা করছি।” জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। সুমন ফারুক প্রযোজনার দায়িত্বে ছিলেন, এবং জয়া আহসান নিজেও সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও ফয়সাল ইফরানের সঙ্গে কাজ করেছেন। এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি