ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
আনন্দ মোহন কলেজের হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ডুয়া নিউজ: ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসাথে আগামী তিন দিন পর্যন্ত শ্রেণি কার্যক্রমও বন্ধ রাখা হবে।
রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে ৮টায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘোষণা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেন সেনাবাহিনী ও প্রশাসনের সদস্যদের উপস্থিতিতে। তবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলি চলবে এবং মেয়েরা হলগুলোতে অবস্থান করতে পারবে।
হল সুপার মো. শাহজাহান করিম জানিয়ে দেন যে, হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে হলের ভিতরে থাকা শিক্ষার্থীদের এবং বাহিরের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠন জড়িত নয় বরং সাধারণ শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে এই অশান্তি হয়।
রোববার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলা এই সংঘর্ষে প্রায় ১০ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসন যাতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে সে জন্য সতর্ক রয়েছে।
অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ জানান, হলের সিট নবায়ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এতে কোনো একক ছাত্র সংগঠন জড়িত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া