ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পপি জন্মদিনে ফ্যান নয়, পরিবার ও এতিমখানায় সময়
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে শোবিজ থেকে আড়ালে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ও সন্তানসহ প্রকাশ্যে আসেন তিনি।
আজ পপির জন্মদিন। এই প্রসঙ্গে পপি বলেন, “যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন উৎসবের মতো হতো। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।”
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পপি উল্লেখ করেন, “পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। একসময় ভেবেছিলাম সবাই আমার, পরে দেখলাম কেউই আর আমার নেই। কঠিন সময়ে ইন্ডাস্ট্রি মানুষ এবং স্বামী আদনানের সমর্থন পথচলাকে সহজ করেছে।”
অভিনয়ে ফিরে আসার বিষয়ে পপি বলেন, “এখন কিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি।” তবে শোনা যাচ্ছে, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ শুরু হতে পারে। এছাড়া তাঁর অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’ শিগগিরই মুক্তি পাবে।
ঢাকাই সিনেমায় অভিষেক হয় গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে।
২০০৩ সালে ‘কারাগার’ সিনেমার জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়