ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভিপি না হলে পড়ার টেবিলে ফিরবেন স্বতন্ত্র প্রার্থী শামীম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী না হলে আগামীকাল থেকে পড়ালেখায় মনোনিবেশ করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। শামীম হোসেনের এই মন্তব্য ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ফেসবুক পোস্টে শামীম হোসেন লিখেছেন, "ফলাফল যেটাই হোক; যিনি ভিপি হবেন আমার পূর্ণ সমর্থন থাকবে এবং তার কোনো সহযোগিতা লাগলে সেটা করবো ইনশাআল্লাহ।"
তিনি আরও স্পষ্ট করে বলেন, "ভিপি না হলে আগামীকাল থেকে আবার পড়ার টেবিলে ফিরে যাবো। এখানেই রাজনীতির শেষ।" শামীম হোসেনের এই ঘোষণা তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে একটি ইঙ্গিত দিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান