ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন নিয়ে বেলাল খানের আবেগঘন বার্তা
বিনোদন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে শুধু বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নয়, সাবেক শিক্ষার্থী এবং শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের মাঝেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান এক ফেসবুক পোস্টে লেখেন, ‘চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। ছাত্রাবস্থায় কখনও ডাকসু নির্বাচন পাইনি বলে একটা আক্ষেপ আছে।’
তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয় যোগ্য ছাত্রনেতাকেই নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।’
এবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ডাকসু নির্বাচন। এতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। প্রতিটি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি— মোট ৪১টি পদের জন্য ভোট দেবেন।
ভোটগ্রহণ শুরুর প্রথম তিন ঘণ্টায় (সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত) বেশিরভাগ কেন্দ্রে গড়ে ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা।
সলিমুল্লাহ মুসলিম হলে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে— যা প্রায় ২০০ শিক্ষার্থীর ভোট কাস্টের সমান। সার্জেন্ট জহুরুল হক হলে ভোটগ্রহণের হার প্রায় ৪০ শতাংশ, যেখানে ৮০০-এর কাছাকাছি ভোট পড়েছে। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ। এ হলে ভোটার সংখ্যা ৪৪৩ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)