ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভুটানের লিগে ৪০ গোলের বিশাল জয় বাংলাদেশের মেয়েদের
স্পোর্টস ডেস্ক: ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে এক অবিশ্বাস্য জয়ের দেখা পেয়েছে রয়েল থিম্পু কলেজ এফসি, যেখানে বাংলাদেশের তারকা ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র আলো ছড়িয়েছেন। গত আসরের চ্যাম্পিয়ন ক্লাবটি সোমবার সামস্তে এফসিকে ৪০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে।
এই ম্যাচে তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র দুজনই ডাবল হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। শামসুন্নাহার একাই করেছেন ৮ গোল, অন্যদিকে তহুরা খাতুন করেছেন ৬ গোল। প্রথমার্ধেই ২৫-০ গোলে এগিয়ে থাকা রয়েল থিম্পু কলেজ এফসি দ্বিতীয়ার্ধে আরও ১৫ গোল যোগ করে প্রতিপক্ষকে পুরোপুরি কোণঠাসা করে দেয়।
তহুরা খাতুন জাগো নিউজকে ভুটান থেকে জানান, "আমরা জয়ের জন্যই প্রতি ম্যাচে মাঠে নামি। এ ম্যাচে বড় জয় পাওয়ায় আমি খুশি। আমরা বাংলাদেশের দুইজনই ডাবল হ্যাটট্রিক করেছি। ভালো লাগছে।"
উল্লেখ্য, কয়েকদিন আগে এই আরটিসি ক্লাবের হয়ে তহুরা-শামসুন্নাহার ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপা এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিলেন। ভুটানের লিগে বাংলাদেশের মেয়েদের এই দাপট দেশের ফুটবলের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)