ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঁচ বছর পর ঢাকায় শাবানা, থেকেছেন অন্তরালে
নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবানা পাঁচ বছর পর আবার ঢাকায় এসেছেন। তবে দেশে ফিরেও তিনি রয়েছেন একেবারেই অন্তরালে, গণমাধ্যম থেকে দূরে, একান্তে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন।
ঢাকায় এসে তিনি উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাড়িতে। এই বাড়িতে শাবানা না থাকলে তা বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকে।
শাবানার সর্বশেষ বাংলাদেশ সফর ছিল ২০২০ সালের আগে, ২০১৭ সালে। মাঝে দীর্ঘ বিরতি। এবারও অনেকটা নীরবেই দেশে এসেছেন তিনি।
শাবানা গণমাধ্যমে খুব একটা কথা বলতে চান না। এর আগেও দেশে ফিরে তিনি জানিয়েছিলেন, যদি ভালো প্রস্তাব ও উপযুক্ত পরিবেশ পাওয়া যায়, তাহলে কিছু সিনেমায় কাজ করার আগ্রহ রয়েছে তার। তার স্বামী, প্রযোজক ওয়াহিদ সাদিকও তখন জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে তিনি চলচ্চিত্র প্রযোজনায় ফিরতে চান। তবে সেই সফরে তারা কোনো কার্যকর উদ্যোগ না নিয়েই যুক্তরাষ্ট্রে ফিরে যান।
শাবানার অভিনয় জীবন শুরু হয়েছিল ষাটের দশকের শুরুতে, ‘নতুন সুর’ ছবির মাধ্যমে। শিশুশিল্পী হিসেবে তার প্রথম ছবি হলেও কয়েক বছরের ব্যবধানে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ‘চকোরী’ সিনেমায়, যেখানে তার নায়ক ছিলেন নাদিম।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই তিনি অভিনয় ছেড়ে দেন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন।
গত ২৫ বছর ধরে অভিনয় থেকে পুরোপুরি দূরে থাকলেও শাবানার প্রভাব ও জনপ্রিয়তা এখনো দর্শকের মনে অম্লান। তার হঠাৎ করে দেশে ফিরে আসা চলচ্চিত্র অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে এবারও তিনি খুব বেশি কারো সঙ্গে দেখা করছেন না, বা কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।
দর্শক ও ভক্তরা যদিও আশায় বুক বাঁধছেন—হয়তো আবারো রুপালি পর্দায় ফিরে আসবেন তাদের প্রিয় ‘শাবানা’।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী