ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ
নিজস্ব প্রতিবেদক : ঢালিউডের একসময়ের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ আবারও দেশে ফিরেছেন, তবে ফেরার পর তার কণ্ঠে ভেসে উঠেছে চরম হতাশা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এই অভিনেতা বলছেন, যদি তিনি বাংলাদেশে থাকতেন, তাহলে হয়তো হাত পেতে ভিক্ষা করতে হতো।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ শরীফ বলেন,“চলচ্চিত্রে কতজন মানুষ আছে যে নিশ্চিত করে বলতে পারে তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই। মিথ্যা বলার কিছু নেই। সবাই বলছে, শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে।”
তিনি আরও বলেন, “আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, নিশ্চিত করে বলতে পারি— আমাকে লোকেদের কাছে হাত পেতে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।”এই বর্ষীয়ান অভিনেতা জানান, দেশের বিনোদন শিল্পে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে উঠেছে। অনেক শিল্পী বাধ্য হয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন, শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশন শিল্পীরাও একই পথে হাঁটছেন।
আহমেদ শরীফ বলেন, “দেশে আনন্দ, বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক। তবে শিল্পীদের জন্য সরকারিভাবে একটি সুরক্ষিত জীবনব্যবস্থা নিশ্চিত করতে হবে।”সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব— শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা যেন নিশ্চিন্ত জীবন পায়, আমি সরকারের কাছে এ দাবি জানাব।”
প্রসঙ্গত, আহমেদ শরীফকে সর্বশেষ দেখা গেছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবিতে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাকিব খান।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ